প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর আবু বকর চরিত্রটি নিয়ে বর্তমানে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল, ধৈর্যশীল এবং কোমল আচরণের জন্য অনেক নারী দর্শকের কাছে চরিত্রটি স্বপ্নের স্বামী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে, পর্দার এই আদর্শ পুরুষের চরিত্রে অভিনয় করা অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ারের বাস্তব জীবনের গল্প কিছুটা ভিন্ন রকম।
নাটকে আবু বকরের চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেতা শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। চরিত্রটির মানবিক গুণাবলি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। কিছু দর্শক তাকে আদর্শ স্বামী হিসেবে দেখছেন, অন্যদিকে কেউ কেউ প্রশ্ন তুলছেন, একজন ভালো স্বামী হওয়ার জন্য শুধুমাত্র স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করাই কি যথেষ্ট?
এদিকে, শেহেরিয়ারের ব্যক্তিগত জীবনেও রয়েছে সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা। ২০১৯ সালে চিকিৎসক হালা সোমরুর সঙ্গে তার বাগদান হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হয়নি। বাগদান ভেঙে যাওয়ার পর এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি এবার কাকে বিয়ে করবেন, সেই সিদ্ধান্ত নিজেই নিতে চান। পরে ২০২৪ সালের ডিসেম্বরে অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে বিয়ে করেন তিনি।
সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্কে হারুন রশিদের সঙ্গে এক সাক্ষাৎকারে আবু বকর চরিত্রটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন শেহেরিয়ার। তার মতে, চরিত্রটি যতটা আদর্শ বলে মনে হয়, তাতে কিছু দুর্বলতা রয়েছে। বিশেষ করে, সবাইকে খুশি রাখার চেষ্টা এবং কাউকে ‘না’ বলতে না পারার প্রবণতা তাকে মানসিক চাপের মধ্যে রাখে।
অভিনেতা আরও জানান, আবু বকরের মধ্যে অন্যদের উদ্ধার করার প্রবণতা রয়েছে। ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে এমন শিক্ষা পেয়েছে, যার কারণে সব সময় অন্যের জন্য ভালো কিছু করার তাগিদ অনুভব করে। ফলে, নিজের ইচ্ছা ও বিবেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তার।
আবু বকর ও জারিয়াবের সম্পর্ক নিয়েও চমকপ্রদ তথ্য দিয়েছেন শেহেরিয়ার। তার ব্যাখ্যায়, নাটকে যতটা প্রকাশ পেয়েছে, তারও আগে থেকে জারিয়াবের প্রতি আবু বকরের ভালো লাগা ছিল। এমনকি, জারিয়াবের পছন্দের খাবার পাস্তার কথাও সে মনে রেখেছিল। এসব ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে চরিত্রটির মনের কথা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন