প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণঅভ্যুন্থানে ক্ষমতা হারানো সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় জড়িত থাকার অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এর কোনো শিক্ষকের নাম আছে কি না, সেটি অনুসন্ধান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে।
সোমবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, "সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম (যেমন: যুগান্তর, চ্যানেল ২৪, খুলনাঞ্চলসহ অন্যান্য অনলাইন পত্রিকা) ও নানা সূত্রের খবরে জানা গেছে—শেখ হাসিনাকে ফেরাতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক একটি গোপন তৎপরতায় যুক্ত হয়েছেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক এ ধরনের কোনো গোপন অপতৎপরতায় জড়িত আছেন কি না, তা সুষ্ঠুভাবে অনুসন্ধানের লক্ষ্যে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই তদন্ত কমিটি গঠন করা হলো।"
গঠিত কমিটিতে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলমকে সভাপতি এবং ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো সালাউদ্দীনকে সদস্য-সচিব করা হয়েছে। এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন—শিক্ষা স্কুলের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, আইন স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান এবং সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক ড. শেখ শারাফাত হোসেন।
আদেশে উক্ত কমিটিকে আগামী ০১ (এক) মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে কর্তৃপক্ষের নিকট বিস্তারিত প্রতিবেদন দাখিল করার অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন