প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের ১১ জন শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কৃতিত্বপূর্ণ সাফল্যে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভিসির রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মো. শামছুল আলম।
সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিনন্দন বার্তা প্রকাশ করা হয়।
অভিনন্দন বার্তায় প্রফেসর ড. মো. শামছুল আলম মন্তব্য করেন, বিজেএস পরীক্ষায় আইন ও বিচার বিভাগের ১১ শিক্ষার্থীর ধারাবাহিক সাফল্য তাঁদের অসাধারণ মেধা, কঠোর অধ্যবসায় ও যোগ্যতার প্রমাণ। শিক্ষার্থীদের এই অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি বিশাল গৌরবের বিষয়।
বিজ্ঞপ্তিতে তিনি আশা প্রকাশ করেন যে, সুপারিশপ্রাপ্তরা তাঁদের কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করবেন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন। পাশাপাশি, প্রো-ভিসি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন