প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযানে হামলা চালিয়েছে। শনিবারের (১৯ সেপ্টেম্বর) এই হামলায় চারজন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের কয়েক মাস ধরে চলমান অভিযানের অংশ হিসেবে লাতিন আমেরিকায় কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে এ হামলা পরিচালিত হয়।
ট্রাম্প প্রশাসন প্রায় এক বছর আগে ‘মাদক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে এই সর্বশেষ হামলা সহ মার্কিন সামরিক বাহিনীর নৌযান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৩১ জনে পৌঁছেছে। এ সময়ের মধ্যে ৬৯টি হামলা সম্পন্ন হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে পরিচালিত বেশির ভাগ হামলা পরিচিত মাদক পাচারের পথ ধরে চলা কথিত মাদক পাচারকারীদের লক্ষ্য করে করা হয়েছে।
তবে সর্বশেষ হামলার ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনী নৌযানটিতে মাদক পরিবহণের কোনো প্রমাণ উপস্থাপন করেনি।
একটি ভিডিও, যা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হয়েছে, সেখানে চলন্ত একটি নৌযানের দৃশ্য দেখা যায়। এরপর সেখানে একটি ঝলক দেখা যায়, যা হামলার দৃশ্য বলে মনে করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন