প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম এই তথ্য প্রকাশ করেন।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম। কমিটির অন্যান্য দুই সদস্য হলেন দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক আরিফুল ইসলাম এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, "আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। পরিস্থিতি শান্ত রয়েছে। আহতদের চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা দোষী তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।"
এর আগে, বুধবার (২৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। পরে নবাব আবদুল লতিফ হলের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষের ফলে দুই বিভাগের একাডেমিক ভবনেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এই সংঘর্ষের ফলে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এবং পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন