প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে সোমবার (২৬ অক্টোবর) বৈঠকে বসছে ইরান, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের শীর্ষ কর্মকর্তারা। এ বৈঠকটি ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত থাকবেন। এছাড়া, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাইও আলোচনায় অংশগ্রহণ করবেন।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের উপসচিব আলী বাঘেরি উল্লেখ করেছেন, আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা তেহরানের কৌশলগত নীতির অংশ।
বাঘেরি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা মডেল, যা নিজস্ব সক্ষমতার ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠায় সফলতা অর্জন করেছে।
আইআরআইবি বৈঠকের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। তবে, সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকটি আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি যখন আলোচনায় রয়েছে, তখন চার দেশের এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিন দেশের এই জোটের সব সদস্যের সঙ্গে ইরানের শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের এটি প্রথম যোগাযোগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন