প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কালিয়াকৈরে, দিনে দুপুরে, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক এ এম এম তৌহিদুর রশিদের কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় একটি সাদা প্রাইভেটকার এসে তার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, রোববার, সোনালী ব্যাংকের কালিয়াকৈর শাখা থেকে তার বাবা এস এম হারুনুর রশিদের ব্যাংক হিসাবের বিপরীতে ৫ লাখ টাকা উত্তোলন করেন তৌহিদুর রশিদ। এর পর, টাকা নিয়ে একটি অটোরিকশায় করে হিজলতলী এলাকায় নিজের বাড়িতে ফিরছিলেন তিনি।
পথে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বংশাই সেতুর কাছে পৌঁছালে, পেছন থেকে একটি সাদা রঙের এক্স-করোলা প্রাইভেটকার এসে অটোরিকশাটির গতিরোধ করে। এ সময়, গাড়ি থেকে আসা ছিনতাইকারীরা জোরপূর্বক তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এরপর তারা টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন তৌহিদুর রশিদ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন