প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী পরিচালিত একটি বিশেষ অভিযানে অন্তত সাত সন্ত্রাসী নিহত হয়েছে।
শুক্রবার, পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে ভারত সমর্থিত বা মদতপুষ্ট সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্ত্রাসীদের বেশ কয়েকটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয় দেশটির নিরাপত্তা বাহিনী।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
এদিকে, উত্তর ওয়াজিরিস্তানে সফল ও সাহসিকতার সঙ্গে অভিযান পরিচালনা করায় দেশের নিরাপত্তা বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
উল্লেখ্য, এর আগের দিনও খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর নয়জন সদস্য নিহত হয়েছিল। সম্প্রতি এ অঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী। সূত্র: জিও নিউজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন