প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ফলে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন, যাদের মধ্যে হাসপাতালের কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের তথ্য অনুযায়ী, পুলিশ ও উদ্ধারকর্মীরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকর্মীদের বরাতে জানা যায়, থরপারকারের নাগরপারকার উপজেলার দানো ধান্ধাল এলাকায় পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) পরিচালিত একটি হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। রোগীদের অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি চলাকালীন সময়ে অ্যাম্বুলেন্সের ভিতরে অক্সিজেন সিলিন্ডার সংযোগ দেওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্সে আগুন ছড়িয়ে পড়ে।
এই দুর্ঘটনায় আগুনে পুড়ে সাতজন মারা যান। গুরুতর দগ্ধ পাঁচজনকে চিকিৎসার জন্য মিঠিতে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণই আগুনের সূত্রপাতের কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ও আহতদের মধ্যে রোগী এবং হাসপাতালের কর্মীরা রয়েছেন।
উদ্ধারকর্মীরা নিহত তিনজনের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন জাসওয়ান্ত, অ্যাম্বুলেন্সচালক ইসহাক থেবো এবং পান্ধি রাজর। বাকি নিহতদের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, থরপারকারে পিপিএইচআই পরিচালিত হাসপাতালগুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, হাসপাতালগুলোর সীমিত সুযোগ-সুবিধাও এই দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
পুলিশ জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি ছাড়াও দুর্ঘটনার অন্যান্য সম্ভাব্য কারণগুলো খতিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন