প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে হাড় ক্ষয় রোগে আক্রান্ত ৬০ লাখ মানুষ রয়েছেন। এই রোগের প্রতিরোধে প্রতি বছর এক মাসব্যাপী সচেতনতা কার্যক্রম আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সুপার স্পেশালাইজড হাসপাতালে অনুষ্ঠিত বিশ্ব হাড় ক্ষয় দিবসের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগের ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে সচেতনতা কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বছরের এক মাস হাড় ক্ষয় সচেতনতার জন্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি। সমন্বিত উদ্যোগ গ্রহণ, প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধি করা গেলে হাড় ক্ষয়জনিত জটিলতা হ্রাস করা সম্ভব হবে।
এ সময় বিশেষজ্ঞরা জানান, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবের কারণে এই সমস্যা দেখা দেয়, তাই শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
এছাড়া, যদি কোথাও হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ না থাকে, তবে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করে হাড় ক্ষয়ের ঝুঁকি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন