প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের শশীধরপুর-স্বরূপপুর সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর ফলে রোকন হোসেন (১৮) নামে এক যুবক তালগাছের সঙ্গে ধাক্কা লেগে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘটে এই দুর্ঘটনা। নিহত যুবক উপজেলার তারাগুনিয়া মধ্যপাড়া এলাকার শরিফুল ইসলামের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন সকালে রোকন নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে শশীধরপুর হয়ে স্বরূপপুরের দিকে যাচ্ছিলেন। সড়কের একটি বাঁক ঘোরানোর সময় দ্রুতগতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা একটি তালগাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় রোকন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন