প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল মন্তব্য করেছেন যে, হিমালয়ের পরিবেশগত সংকট শুধুমাত্র নেপালের জন্য নয়, বরং ভারত, চীন এবং ভুটানের জন্যও একটি সাধারণ হুমকি। তিনি উল্লেখ করেন, হিমালয়ে বরফ গলানোর ফলে যে প্রভাব সৃষ্টি হয়, তা শেষ পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত পৌঁছায়।
কাঠমান্ডুতে অনুষ্ঠিত এনডিটিভি ওয়ার্ল্ড আনভিক্ষা সামিটে বৃহস্পতিবার তিনি বলেন, ভারত-নেপাল সম্পর্ককে শুধুমাত্র ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধনের ভিত্তিতে নয়, বরং পরিবেশগত সহযোগিতার দৃষ্টিকোণ থেকে নতুনভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
বুধবার নেপাল-চীন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ উল্লেখ করে খানাল জানান, এই বন্যার পানি ভারতের সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের প্রভাব ফেলেনি। তবে অতীতে এমন ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, চীন, নেপাল, ভারত এবং ভুটান হিমালয়ের একই পরিবেশব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চল ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাই রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও চারটি দেশকে হিমালয়ের পরিবেশ রক্ষা এবং নিজেদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে একত্রে কাজ করতে হবে।
খানাল সতর্ক করে বলেন, হিমালয়ের পরিবেশগত পরিবর্তন ভবিষ্যতে পানির সংকট সৃষ্টি করতে পারে, যা এই অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের বিশুদ্ধ পানির প্রাপ্যতাকে প্রভাবিত করার ঝুঁকি তৈরি করবে। তিনি এটিকে একটি ‘সভ্যতাগত হুমকি’ হিসেবে উল্লেখ করেন। সূত্র: এনডিটিভি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন