প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার দিন গত রাতে দুইটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এর ঘটনায় বাসের ভিতরে ঘুমিয়ে থাকা এক হেলপার নিহত হয়েছে। নিহত্তের নাম মোঃ সিয়াম তার বাড়ি বরিশালের উজিরপুর থানায় পিতার নাম এখনও পাওয়া যায়নি। থানা সূত্রে জানা গেছে গতরাতে কোন এক সময় ভান্ডারিয়া স্ট্যান্ডে থাকা বাহক নামের বরিশাল মালিক সমিতির গাড়ি যার নম্বর বরিশাল মেট্রো ব ১১ ০১৩২ এবং ঝালকাঠি সমিতির লিসা নামের একটি গাড়ি যার নম্বর খুলনা মেট্রোব ১১ ০ ৫১ কে বা কারা অগ্নি সংযোগ করে। এতে বাসের ভিতর থাকা মোহাম্মদ সিয়াম নামের ওই হেলপার অগ্নিদগ্ধ হয় পরে তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জগলুল হাসান ঘটনাস্থলে রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন