প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর তারেক রহমান দেশের সার্বিক উন্নয়নে কাজ করে চলেছেন, এমন সময় বিরোধী দল আবারও জনগণের সঙ্গে প্রতারণা শুরু করেছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক এ সময় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্বভার গ্রহণের পর দেশের উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছেন, তা সাত মাসের মধ্যেই জনগণের সামনে দৃশ্যমান হয়েছে। বর্তমানে যখন জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের জন্য আমরা কাজ করে যাচ্ছি, তখন বিরোধী দল সংসদে সমর্থন দেয়ার কথা বললেও তাদের ভিন্ন রূপ বাইরে দেখা যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকায় যে চরিত্র ছিল, সংসদের বাইরে এসে তারা সেটি প্রকাশ করছে। তারা মুখে বলে এক, অন্তরে আরেক।
বাক স্বাধীনতার নামে বিরোধী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজ যারা আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে গুপ্তভাবে সহযোগিতা করছে, তারাই আবার বলছে দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকার দায়ী। জামায়াতে ইসলামের সেক্রেটারি বিএনপির উপর দায় চাপাতে চাচ্ছে। এর চেয়ে বড় মিথ্যাচার আর কি হতে পারে? জামায়াতে ইসলাম তাদের আচরণে গুপ্তভাবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। জনগণের কাছে জান্নাতের টিকিট বিক্রি করতে না পেরে তারা এখন ভিন্ন পথ অবলম্বন করছে।
তিনি আরও বলেন, দেশের যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, সেই আওয়ামী দোসরদের সঙ্গে তারা একত্রিত হয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তাই দেশের জনগণকে সজাগ ও সতর্ক থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আস্থা রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আমিনুল হক আরো বলেন, ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের জন্য মানুষ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এমএ হান্নান। এতে জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন