প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে সড়কে অভিযানের সময় গ্রেফতার হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ জুন) রাতে সাড়ে ৯টার দিকে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন গেন্ডারিয়ার আবুল কাওসারের ছেলে মো. কামরুল হাসান রবিন (৩৩) এবং টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল গ্রামের মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮)। বর্তমানে শান্ত ইসলাম ঢাকার গেন্ডারিয়া (৪৭ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় কামরুল হাসান রবিনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের ৩টি গাঁজার পোটলা এবং শান্ত ইসলামের হাতে থাকা আরেকটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একইভাবে মোড়ানো ১ কেজি ওজনের ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধৃত গাঁজার মোট পরিমাণ পাঁচ কেজি।
এই ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন