প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যা মামলায় ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রায় সাড়ে চার বছর আগে সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ডের মামলায় এ রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মো. মঈন উদ্দিন সোহেল।
যেভাবে ঘটে মর্মান্তিক ঘটনা
মামলার বিবরণ অনুযায়ী, নিহত শাহনাজ পারভীন জ্যোৎস্না (৩৫) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী। তিনি পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর পৌর শহরের পৌর ভবনের পেছনের একটি কলোনিতে বসবাস করতেন।
২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি ওষুধ কেনার জন্য জগন্নাথপুর পৌর শহরের অভি মেডিকেল হল ফার্মেসিতে যান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন