প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার সতর্কবার্তা হঠাৎ করে ভেসে উঠেছে একটি বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার মোবাইল অ্যাপে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ইউক্রেনের হামলাকারী ড্রোন থেকে পারমাণবিক ওয়ারহেড রাশিয়ার সব অঞ্চলের দিকে নিক্ষেপ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই বিষয়ে জানিয়েছে, ইউক্রেনের বিমান হামলার সতর্কবার্তা দেওয়ার অ্যাপেও এমন অস্বাভাবিক বার্তা দেখা গেছে। তবে এটি একটি ভুয়া সতর্কবার্তা ছিল, যা হ্যাকিংয়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, রাশিয়ার সব অঞ্চলে পারমাণবিক হামলার ঝুঁকি সৃষ্টি হয়েছে। বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে তিন সপ্তাহের খাবার মজুত করে আত্মগোপনে যাওয়ার জন্য।
এ ঘটনার প্রেক্ষিতে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশটির জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। সাইরেন, মাইক, খুদে বার্তা (এসএমএস) এবং টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নাগরিকদের সতর্কবার্তা প্রদান করা হচ্ছে। মোবাইল অ্যাপটি শুধুমাত্র অতিরিক্ত তথ্যসেবা হিসেবে ব্যবহৃত হয়।
মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, মোবাইল অ্যাপের হ্যাকিংয়ের ঘটনায় জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থার কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। অ্যাপটির স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারে বিশেষজ্ঞরা কাজ করছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন