প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার সঙ্গে জড়িত আরপি পরিবহণের বাসটির ফিটনেস সনদের মেয়াদ ছিল না। বিআরটিএ নাটোর অফিসের তথ্য অনুযায়ী, বাসটির রুট পারমিটের মেয়াদ ২০২৮ সালের ১৩ মে পর্যন্ত রয়েছে; তবে ফিটনেস সনদের মেয়াদ গত ১৩ মে শেষ হয়ে গেছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তার এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন এবং সুপারিশের ভিত্তিতে ফিটনেসবিহীন এই গাড়ির রাস্তায় চলাচলের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কটি যেন মৃত্যুর ফাঁদ। এখানে বিপজ্জনক বাঁক, সরু সড়ক, ডিভাইডারের অভাব এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচলে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।
২০১৪ সালে এই মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৮ জনের প্রাণহানির পর সড়কটির চার লেনে উন্নীতকরণ, ডিভাইডার নির্মাণ এবং বিপজ্জনক বাঁকগুলো সোজা করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু এক যুগ পার হলেও সেই সুপারিশ বাস্তবায়িত হয়নি।
এদিকে, মঙ্গলবার একই মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে আরও ১২ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। প্রতিটি বড় দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন এবং বিভিন্ন সুপারিশ এলেও কার্যকর পদক্ষেপের অভাবে মৃত্যুর মিছিল থামছে না।
গত মঙ্গলবারের দুর্ঘটনার পর আবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ দুই ‘মৃত’ চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন