প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিচালনায় তার ভূমিকা নিয়ে অভিশংসনের (ইমপিচমেন্ট) মুখোমুখি হয়েছেন। গণমাধ্যমের সামনে এসে তিনি নিজের অবস্থান সমর্থনে বলেন, তার বিরুদ্ধে এই উদ্যোগটি একটি ‘রাজনৈতিক নাটক’ হিসেবে চিহ্নিত করা উচিত।
গতকাল সোমবার রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার তিনি গণমাধ্যমের সামনে বলেন, ‘একজন ক্ষুব্ধ ও পরাজিত কংগ্রেসম্যান যা করার চেষ্টা করছেন, তা কোনো ধরনের তদারকি নয়, জবাবদিহিও নয়।’
নিজের বিরুদ্ধে আনা অভিশংসন উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে হেগসেথ বলেন, ‘এটি একটি রাজনৈতিক নাটক, ব্যক্তিগত অহংকার ও ক্ষোভ থেকে তৈরি একটি ইশতেহার।’
তিনি আরো যোগ করেন, ‘কংগ্রেসে একজন ব্যক্তির শেষ দিনগুলোতে তিনি এই প্রেসিডেন্ট, দেশ এবং সবচেয়ে দায়িত্বজ্ঞানহীনভাবে দেশের প্রতিরক্ষায় নিয়োজিত যোদ্ধাদের ক্ষতি করার চেষ্টা করছেন।’
হেগসেথ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘বর্তমানে প্রচলিত ধারণার চেয়ে ইতিহাস এ যুদ্ধকে ভিন্নভাবে মূল্যায়ন করবে। আমরা এই যুদ্ধ শুরু করিনি। ৪৭ বছর আগে এটি শুরু করেছে ইরান।’
অভিশংসনের প্রস্তাবে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ওপর প্রধান গুরুত্ব দেওয়া হলেও ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক কর্মকাণ্ডে হেগসেথের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে।
প্রস্তাবে বলা হয়েছে, হেগসেথের কর্মকাণ্ড ‘গুরুতর অপরাধ ও অসদাচরণে’ পর্যায়ে পড়ে এবং পেন্টাগনে তার নেতৃত্ব অভিশংসনের দাবি রাখে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন