প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদফতরের একটি অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে ফেলা হয়েছে। অভিযানের সময় বাধা প্রদান ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামের এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) শিকারপুর ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) এবং মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম এবং উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া আকতার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার এবং প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, একটি দালালচক্রের মাধ্যমে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এবং পরিবেশ অধিদফতরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তাদের দাবি, প্রভাবশালী একটি মহলের সহযোগিতায় অবৈধ ইটভাটাগুলো নির্বিঘ্নে চলছিল। তারা এই অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন