প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুর শহরের পুরান বাজারে যৌথ অভিযান পরিচালনা করে ১৫ লাখ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল পাশাপাশি ১শ’ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। এই সব তখন রাতেই পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার দুপুরে এই বিষয়টি বাসসকে নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
প্রাপ্ত তথ্যে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজারে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড এবং উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।
এ সময় সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বাসস’কে জানিয়েছেন, গোডাউন থেকে জব্দ করা ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল এবং ১শ’টি চায়না দুয়ারি জালের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে, জব্দ হওয়া নিষিদ্ধ কারেন্টজাল ও চায়না দুয়ারি জাল কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে গিয়ে রাতে আগুনে পুড়ে ফেলা হয়।
এ অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন