প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের ফরিদগঞ্জে জালনোট ব্যবহার করে পণ্য ক্রয়ের সময় চার নারী আটক হয়েছেন।
পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) বিকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশের সূত্রে জানা গেছে, গল্লাক বাজার এলাকায় জালটাকা নিয়ে চার নারীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকার সমপরিমাণ জালটাকা জব্দ করা হয়েছে।
আটক নারীদের মধ্যে রয়েছেন, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের চরদুঃখিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে আমেনা বেগম (২৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়নের প্রত্যাশী গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে শিল্পী বেগম (৪৫), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম পোয়া গ্রামের আবদুল মালেক মানিকের মেয়ে পাখি বেগম (৩৮) এবং হাসিনা আক্তার (৩০)।
গল্লাক বাজারের ব্যবসায়ী আবুল হাশেম জানান, ওই নারীরা তার দোকানে এসে ১০০ টাকার মশার কয়েল ক্রয় করেন। এ সময় তারা এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি হাতে নেওয়ার পর সন্দেহ হলে পাশের ব্যবসায়ীদের সহযোগিতায় যাচাই করে সেটি নকল বলে নিশ্চিত হন তিনি। নারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে চাইলে তাদের আটক করে স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। চেয়ারম্যান এসে তাদের ব্যাগ তল্লাশি করলে ৪ হাজার ৫০০ টাকার সমপরিমাণ জালটাকা পাওয়া যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, জালটাকাসহ নারীদের আটকের খবর পেয়ে বাজারে যাই। যাচাই করে দেখি, সবগুলো টাকাই নকল। পরে তাদের পরিষদে আটকে রেখে বিষয়টি থানার পুলিশকে জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আল আমিন জানান, আটক নারীরা চাঁদপুর জেলা শহরে একসঙ্গে থাকেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সোমবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন