প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১০ অক্টোবর, ২০২৬ : জেলা রোভার মুটের দ্বাদশ আয়োজন উপলক্ষে একটি দিনব্যাপী ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা স্কাউট ভবনে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
জেলা প্রশাসক মন্তব্য করেন, "স্কাউট আন্দোলনের মাধ্যমে জীবন হয় সুন্দর। নিজেকে সুন্দর করে গড়ে তুলতে পারলে আলোকিত হবে সমাজ, সমৃদ্ধ হবে দেশ।" তিনি আরও বলেন, প্রত্যেক স্কাউট তথা রোভার সদস্যদের উচিৎ জীবনের সূবর্ণ সময়ের সূবর্ণ ব্যবহার নিশ্চিত করা, পড়াশুনার পাশাপাশি মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখা, এবং যে কোন প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে যেতে সক্ষম হওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা রোভারের কমিশনার ড. মো. আল আমিন ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাতআরা ফেরদৌস, এম কে কলেজের অধ্যক্ষ মো. আব্দুল্লাহ বিন আজাদ এবং নাটোর জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন।
পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী রোভার মুট ডে ক্যাম্পের সূচনা করা হয়। ক্যাম্পের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন সেশন, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, গ্রান্ড ক্যাম্প ফায়ার, এবং সার্টিফিকেট বিতরণ।
জেলার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০০ জন রোভার এই ডে ক্যাম্পে অংশগ্রহণ করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন