প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাংবাদিক রবিউলকে আক্রমণের অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকের পক্ষে অবস্থান জানিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি মনে করেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে হেয় করা বা তার চরিত্র হনন করা উচিত নয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে এ কথা বলেন মানসুরা আলম।
পোস্টে তিনি উল্লেখ করেন, "সাংবাদিক ভদ্রলোককে আমি দীর্ঘদিন ধরে চিনি। দীর্ঘদিনের পরিচয়ে তাকে দেখেছি অত্যন্ত ভদ্র ও সেনসিটিভ একজন মানুষ হিসেবে। সুযোগ পেয়ে কারো গায়ে হাত দিয়ে দিলাম, এইরকম মানসিকতা উনি কখনো পোষণ করেন বলে মনে হয়নি।" ভিডিও বাইট নিতে গিয়ে উনি কতটা সতর্ক থাকতেন, সেটাও দেখেছি। একজন মেয়ে হয়ে এতটুকু অন্তত বুঝি যে কে কীভাবে দেখছে, ভাবছে।
তিনি আরও বলেন, "ইচ্ছা করলেই এই প্রসঙ্গ এড়িয়ে যেতে পারতাম। কিন্তু শক্তিশালী নায়িকার কথা ভেবে যেন কারো ওপর মিডিয়া ট্রায়াল করে জুলুম না হয়, চরিত্র হনন না হয়, সেই জন্যই এই পোস্ট। ধন্যবাদ।"
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, সাংবাদিক রবিউলের একটি হাত নেই, জন্ম থেকেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন