প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী, বিশিষ্ট নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আশালতা সাহা (৯০) পরলোকগমন করেছেন। শুক্রবার (৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে নরসিংদী শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকার জয় টাওয়ারে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিকাল ৪টায় নরসিংদী মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে বিশ্বজিৎ সাহা দৈনিক যুগান্তর ও এনটিভির নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন, এবং ছোট ছেলে সঞ্জিত সাহা দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।
আশালতা সাহা জীবদ্দশায় নারী উন্নয়ন, ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নারী উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে নারীদের কল্যাণে কাজ করেছেন। সেলাই প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য নারীকে স্বাবলম্বী করে তুলতে তিনি ভূমিকা রেখেছেন। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অবদান ছিল।
তার মৃত্যুতে নরসিংদী প্রেস ক্লাব, বাংলাদেশ মহিলা পরিষদের নরসিংদী জেলা শাখা, নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন