প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বৈজ্ঞানিক অগ্রগতি এবং উদ্ভাবনী গবেষণার গুরুত্ব তুলে ধরেছেন দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি উল্লেখ করেন, দেশের মেধাবীদের প্রচলিত সীমা অতিক্রম করে নতুন উদ্ভাবন এবং সমস্যা সমাধানই ইরানকে শক্তিশালী করার মূল চাবিকাঠি।
মোজতবা খামেনি এই মন্তব্যগুলো করেছেন ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে।
আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করা ইরানি মেধাবী, বিজ্ঞানী এবং ক্রীড়াবিদদের উদ্দেশ্যে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, "বিজ্ঞানী ও মেধাবীদের বিরুদ্ধে শত্রুদের বিদ্বেষ ও অপরাধই ইসলামিক ইরানের শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকার প্রমাণ।"
বৈজ্ঞানিক অগ্রগতিতে গতি আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করার জন্য আহ্বান জানান মোজতবা খামেনি। তিনি মনে করেন, দ্রুত এবং ব্যাপক বৈজ্ঞানিক অগ্রগতির জন্য মেধাবীদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন