প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলকারখানাগুলো পুনরায় চালু করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপি আয়োজিত একটি জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
রুহুল কবির রিজভী উল্লেখ করেন, রাজশাহী কৃষিজমিতে সমৃদ্ধ। এখানে আখ, সবজি চাষ হয়ে থাকে। রাজশাহীতে সুগার মিল, টেক্সটাইল মিল, জুট মিল ও রেশম মিলের মতো শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে এসব কলকারখানা বন্ধ অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এসব শিল্পপ্রতিষ্ঠান চালু হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং রাজশাহীর অর্থনীতিতে নতুন গতি আসবে।
রিজভী বলেন, তারেক রহমান দেশের কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড চালু করেছেন। এর মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। একজন দরিদ্র ব্যক্তি দুই হাজার ৫০০ টাকা করে পেতে পারেন, যা তাদের আয়ের ন্যূনতম সহায়তা হিসেবে কাজ করবে।
তিনি আরও জানান, কৃষক ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে তারেক রহমান কাজ করছেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড তার সেই পরিকল্পনার অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন