প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলার দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার (২১ জুন) কমার্স ব্যাংকের এমডি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোঃ ওবায়দুল হক ব্যক্তিগত তহবিল থেকে এ বৃত্তি প্রদান করেন। সপ্তম থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণির প্রথম মেধাবী ৫ হাজার টাকা, দ্বিতীয় ৩ হাজার টাকা ও তৃতীয় মেধাবী শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন। বৃত্তি প্রদানকালে তিনি শিক্ষার্থীদের উৎসা ও পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বলেন, মোবাইল ছেড়ে পড়াশোনার প্রতি ওদের মনোযোগী ও আগ্রহী হতে হবে। এতে ভবিষ্যতের পথ উজ্জ্বল হবে। দেশ ও জাতির সেবা করার সুযোগ পাবে। এ সময় বিশিষ্ট সমাজসেবক শামসুদ্দিন সামসু মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার, সহকারি শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগ ও জাবের হোসেন উপস্থিত ছিলেন। পরে তিনি দৌলতখান মহিলা কলেজ সরেজমিন পরিদর্শন করেন এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কুসল বিনিময় করে তাদের খোঁজখবর নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন