প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’র রোমান্টিক গান ‘কাহিনি এখনো বাকি’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।
বিশেষভাবে নাওভী ও লাবণ্যের মিষ্টি রসায়ন শ্রোতা-দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
‘কাহিনি এখনো বাকি’ শুনলে যেন নব্বই দশকের পরিচিত রোমান্টিক আবহে ফিরে যাওয়ার অনুভূতি তৈরি হয়। গানের সুরে বলিউডের জনপ্রিয় ‘তুঝে দেখা তো ইয়ে জানা সানাম’ গানের একটি হালকা ছোঁয়া থাকায় পুরোনো দিনের প্রেমের নস্টালজিয়া নতুনভাবে প্রকাশিত হয়েছে।
ক্লাসিক রোমান্সের সেই আবহের সঙ্গে আধুনিক সংগীতের মেজাজ মিশিয়ে গানটিতে ভিন্ন স্বাদের অনুভূতি তৈরি হয়েছে।
গানটির সুর ও কথা লিখেছেন সৈয়দ নাফিস। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন সৈয়দ নাফিস ও মৌমিতা বড়ুয়া। মিউজিক ভিডিওতে আরমান বিন মাহমুদের উপস্থিতি গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে।
‘মিশন ডিডিএলজে’ নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।
দৃষ্টিনন্দন লোকেশন, কোমল রঙের ব্যবহার ও সাবলীল উপস্থাপনায় রোমান্টিক আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।
ফলে ‘কাহিনি এখনো বাকি’ শুধু শ্রুতিমধুর গান হিসেবেই নয়, এর দৃশ্যায়নও দর্শকদের আগ্রহ বাড়াচ্ছে। গান প্রকাশের পর ‘মিশন ডিডিএলজে’ নিয়েও কৌতূহল সৃষ্টি হয়েছে।
ওয়েব ফিল্মটির নামেও রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। গল্পের ভেতরে লুকিয়ে থাকা সেই রহস্য নির্মাতা এখনই প্রকাশ করতে নারাজ।
পুরো বিষয়টি জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ওয়েব ফিল্মটির মুক্তি পর্যন্ত।
নির্মাতা বলেন, ‘এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার গল্প। প্রায় ৮০ মিনিটের এই ওয়েব ফিল্মে নব্বই দশকের প্রেমের আবহকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন জুটি হিসেবে নাওভী ও লাবণ্য দারুণ অভিনয় করেছেন। তাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। পাশাপাশি গল্পটিও দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’
ওয়েব ফিল্মটির নির্বাহী প্রযোজক আশেক হোসেন তন্ময় জানিয়েছেন, আগামী ২৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে’।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন