প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের সহযোগী মো. মোবারক, যিনি গলাকাটা মোবারক নামেও পরিচিত, তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এই অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে মোবারককে রায়হান ও ফরিদ নামে আরও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। পরবর্তীতে অভিযানের এক পর্যায়ে মোবারকসহ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে দেশি-বিদেশি পিস্তল, রিভলভারসহ গুলি উদ্ধার করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন