প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের মণিরামপুরে একটি পিকআপ ভ্যানের আঘাতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন গৃহবধূ মৌসুমী খাতুন (৩৬) এবং তার দুই বছরের ছেলে আব্দুর রহমান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই গৃহবধূর স্বামী ফারুক হোসেন (৪০), যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কের গালদা মাঠপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত এবং নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের মানিকগঞ্জে অবস্থিত।
স্থানীয় কলেজ শিক্ষক মাসুম বিল্লাহ স্বজনদের বরাত দিয়ে জানান, বিকেলে ফারুক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। মৌসুমী খাতুন মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন। গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটানোর সময় একটি দ্রুতগতির পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং পালিয়ে যায়। এই ঘটনায় ফারুক, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন।
স্থানীয় চণ্ডীপুর গ্রামের স্কুলশিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘আমি মাগরিবের নামাজ পড়ে রাজগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যশোরে যাচ্ছিলাম। দোঁদাড়িয়া মোড় পার হয়ে সামনে যেতেই দেখি, মোটরসাইকেল থেকে পড়ে স্বামী-স্ত্রী ও তাদের কোলের ছেলে গুরুতর আহত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের উদ্ধার করে আমাদের ইজিবাইকে নিয়ে পুলেরহাট আদ্-দ্বীন হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।’
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন