প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর কোরিয়ার সীমান্তের একটি সামরিক চৌকিতে অচেতন অবস্থায় এক দক্ষিণ কোরীয় সেনা উদ্ধার করা হয়েছে। চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, সোমবার (২ নভেম্বর) এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিহত সেনাটি দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট। তাকে গাংওন প্রদেশের চেওরওন কাউন্টির একটি সামরিক ইউনিটে অচেতন অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সংবাদমাধ্যম মানি টুডে জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে জরুরি সেবা বিভাগে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে এক সেনা মাথায় আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
প্রতিবেদনে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি উল্লেখ করা হলেও কর্তৃপক্ষ এখনও নিশ্চিত করেনি কিভাবে ওই সেনা আহত হয়েছেন।
দক্ষিণ কোরীয় সেনাবাহিনী জানায়, ওই সেনার মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি জানার জন্য সামরিক ও বেসামরিক তদন্তকারীরা যৌথভাবে তদন্ত শুরু করেছেন।
এই ঘটনা ঘটে যখন দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত সেপ্টেম্বরের শেষ দিকে দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিমিলিটারাইজড জোন) স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন।
সিউল এই ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করেছে, তবে পিয়ংইয়ং এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর উত্তর কোরিয়া সীমান্ত এলাকায় আরও অস্ত্র মোতায়েনের হুমকি দেয়। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া ভবিষ্যতে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন