প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চিত্রনায়িকা মৌসুমীকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ছেলে ফারদিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছেন। তবে এই খবরগুলোকে বানোয়াট বলে দাবি করেছেন ওমর সানী ও ফারদিন।
সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের সূত্রপাত ঘটেছে কিছু ভিডিওর মাধ্যমে, যেখানে বলা হচ্ছে, মায়ের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে ফারদিন এহেসান স্বাধীন তাকে যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে বের করে দিয়েছেন। কিন্তু ওমর সানী সরাসরি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রাজধানীর বিএফডিসিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পারিবারিক বিষয় নিয়ে কথা বলেন এই চিত্রনায়ক। তিনি সামাজিক মাধ্যমে ছড়ানো খবরগুলোকে বানোয়াট উল্লেখ করে বলেন, "তাদের ব্যক্তিগত জীবন নিয়ে অযথা খোঁচাখুঁচি করা ঠিক নয়।" তিনি আরও জানান, যদি সংশ্লিষ্ট পোস্টগুলো সরিয়ে না নেয়া হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন।
এদিকে, মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবার সরব হয়েছেন ছেলে ফারদিনও। ভিডিওকলে নিজের বক্তব্যে তিনি জানান, কাজের কারণে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় থাকলেও নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের মধ্যে।
ফারদিন দাবি করেন, "প্রতিদিনই গ্রুপ ভিডিওকলে যুক্ত হন পরিবারের সবাই।" তিনি বলেন, মাকে বাড়ি থেকে বের করে দেয়া কিংবা সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সংশ্লিষ্ট পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
এভাবে ব্যক্তিগত জীবন নিয়ে গুজবের প্রতিবাদ জানিয়ে আইনি পদক্ষেপের পথে হাঁটছেন ওমর সানী ও ফারদিন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন