প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালী জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানে সদর উপজেলা যুবদলের অন্যতম নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী কবির শিকদারকে ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন পেশার মানুষের কাছে কবির শিকদার পরিচিত মুখ। তাঁর প্রতি ভালোবাসা ও সমর্থনের কথা জানিয়ে অনেকেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত হন। সমর্থকদের প্রত্যাশা, ভবিষ্যতে তাঁকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার সুযোগ পেলে তিনি জনগণের পাশে থাকবেন।
এ সময় কবির শিকদার বলেন, “আমার শক্তি, আমার বিশ্বাস—আমার জনগণই আমার পুঁজি।”
জনগণের ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে তিনি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চান বলে জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন