প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে ‘হয়রানির’ অভিযোগ উত্থাপন করেছেন। তার অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনবরত ট্যাগ করে হ্যারাসমেন্ট করা হচ্ছে।
শুক্রবার রাতে, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ তুলে ধরেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, যাদের মধ্যে একজন শিবির সমর্থক বা শিবিরের সঙ্গে যুক্ত, ক্লাসের মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই হয়রানির তালিকায় তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অবগত হওয়ার পর, তিনি জড়িতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে অভিযোগ করার সিদ্ধান্ত নেন।
এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হয়রানি করা হচ্ছে বলে জানান এই শিক্ষিকা। তিনি বলেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তা-ও আবার ঢাবির ছেলেদের দ্বারা।’
মোনামী আরও বলেন, ‘পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’
তিনি বলেন, ‘এরা হয় ডাইরেক্ট হ্যারাস করবে, নয়তো ইন্ডাইরেক্টলি। কিন্তু তাদের যা দরকার তা হলো একজন নারীকে হয়রানি করা, সে যে-ই হোক না কেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন