প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্যক্তি ও সমাজ জীবনে গোপনীয়তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গোপনীয়তা একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। বলা চলে, গোপনীয়তা ছাড়া কোনো মানুষই নেই। এমনকি একান্ত আপনজনের কাছেও মানুষ অনেক কিছু গোপন রাখে। আল্লাহ তায়ালা এই অধিকার মানুষকে প্রদান করেছেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসেবে গণ্য করা হয়।
অন্যের ব্যক্তিগত গোপন বিষয় ও দোষ খোঁজা একটি নিন্দনীয় কাজ। অকারণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গোপনীয়তা নিয়ে গুপ্তচরবৃত্তি করা গুনাহ হিসেবে বিবেচিত। অনুমতি ছাড়া কারো কথা শোনা, তথ্য ফাঁস করা এবং গোয়েন্দাগিরি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহ শাস্তির ঘোষণা করেছেন।
তিনি বলেন, “যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের কথা গুপ্তভাবে শুনল; অথচ তারা তা পছন্দ করছে না অথবা তারা তার অবস্থান টের পেয়ে তার থেকে দূরে পালিয়ে যাচ্ছে, কিয়ামতের দিন এ জন্য তার কানে সিসা ঢেলে দেওয়া হবে।” (বুখারি, হাদিস : ৭০৪২)
আরেকটি হাদিসে বিষয়টি আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “হে লোকেরা, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ; অথচ ঈমান তোমাদের অন্তরে ঢোকেনি, তোমরা মুসলমানদের কষ্ট দিয়ো না। তাদের দোষ অনুসন্ধান করো না। কারণ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ অনুসন্ধান করল, আল্লাহ তাআলা তার দোষ অনুসন্ধান করবেন। আর যার দোষ আল্লাহ তায়ালা অনুসন্ধান করবেন, তাকে অবশ্যই তিনি লাঞ্ছিত করে ছাড়বেন, যদিও সে নিজ ঘরের অভ্যন্তরেই অবস্থান করুক না কেন।” (তিরমিজি, হাদিস : ২০৩২)
মানুষের কল্যাণের জন্য অপরিহার্য যে, মানুষের দোষ-ত্রুটি এবং গোপন বিষয় প্রকাশ না করা হয়। আল্লাহ তাআলা অন্যের দোষ-ত্রুটি গোপনকারীর দোষ গোপন করেন এবং তাকে উভয় জগতে পুরস্কৃত করেন। মানবতার নবী মুহাম্মদ (সা.) বলেন, “যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।” (তিরমিজি, হাদিস : ২৯৪৫)
হজরত আলি (রা.) বর্ণনা করেন, ব্যতিব্যস্ত হয়ো না এবং কারো গোপন তথ্য ফাঁস করো না। কেননা তোমাদের পেছনে রয়েছে কেয়ামতের ভীষণ কষ্টদায়ক এবং দীর্ঘস্থায়ী বিপদসমূহ।” (আদাবুল মুফরাদ) ইবনে আব্বাস (রা.) বলেন, যখন তোমার সঙ্গীর দোষ চর্চা করতে ইচ্ছা করে, তখন তোমার নিজের দোষ স্মরণ করো।” (আদাবুল মুফরাদ)
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন