প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের টঙ্গীর পাগার এলাকার একটি আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানা খুঁজে পেয়েছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার সময় টঙ্গীর পাগার আলেকটেক এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করা হচ্ছিল। এরপর শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির এই কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কেমিক্যাল বা রাসায়নিক উপাদান জব্দ করা হয়।
নাজমুল ইসলাম বাপ্পি দাবি করেছেন, প্রেমের বিরহের কারণে নিঃস্ব হয়ে পড়ার পর তিনি ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। পরে তিনি ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে ইয়াবা তৈরি শুরু করেন।
স্থানীয়দের মতে, নাজমুল ওই এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরে আসার পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম মন্তব্য করেছেন, কারখানাটিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ও যন্ত্রপাতি পাওয়া গেছে। এগুলো ব্যবহার করে বড় পরিসরে ইয়াবা তৈরির পরিকল্পনা চলছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন