প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর কামরাঙ্গীচরে নিজ বাসায় গলায় ফাঁস লেগে মো. রিহাদ (১১) নামে এক শিশুর মৃত্যু ঘটে। অন্যদিকে, হাজারীবাগে গণকটুলিতে সাগর (২১) নামের যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
গতকাল শনিবার রাতে কামরাঙ্গীচরে, বারান্দার গ্রিলের সঙ্গে রশি দ্বারা ফাঁস লাগিয়ে রিহাদ নামে শিশুর মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন তা দেখতে পেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের মা হাসি বেগম দাবি করেছেন, খেলার ছলে গলায় ফাঁস লেগে রিহাদের মৃত্যু হয়েছে। পরে, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা নিয়ে যান। কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ওই শিশু পরিবারের সাথে বসবাস করছিল।
অন্যদিকে, রবিবার ভোরে হাজারীবাগের গণকটুলিতে সাগর নামের ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে।
জানা গেছে, সাগর মাদকাসক্ত ছিলেন। মা হামিদার কাছে মাদকের টাকা না পেয়ে, বারান্দায় গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বাড়ির লোকজন তাকে দেখতে পেয়ে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগর গণকটুলি হালিম মিয়ার ও হামিদার ছেলে।
মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন