প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেসি-স্কালোনি জুটিতে বিশ্বকাপে উড়ছে আর্জেন্টিনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে ভাটা পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু লিওনেল মেসির ক্ষেত্রে উল্টো চিত্র দেখা যাচ্ছে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছালেও তার ছন্দে কমে যাওয়ার বিপরীতে দুরন্ত পারফরম্যান্সের নিদর্শন দেখা যাচ্ছে।
বিশ্বাস না হলে এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে চোখ বুলালেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠবে। ২০২৬ বিশ্বকাপে বর্তমানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। যা একক বিশ্বকাপে ৩৯ বছর বয়সী তারকার সর্বোচ্চ। পূর্ববর্তী রেকর্ডটি ছিল ২০২২ বিশ্বকাপে, যেখানে ৭ গোল করেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।
মেসির এই অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লিওনেল স্কালোনি মন্তব্য করেছেন, মেসি যত দিন খেলবে, তত দিন তিনি বিশ্বের সেরা ফুটবলার হিসেবে থাকবে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘মেসির ফর্ম আমাকে বিন্দুমাত্র অবাক করে না। যারা ওকে চেনে না, তারা হয়তো ভেবেছিল ৩৯ বছর বয়সে এই পর্যায়ে খেলতে পারবেন না। এর আগে আমি বহুবার বলেছি— ও যত দিন চাইবে, তত দিন সেরাই থাকবে। কোচ বলেই এ কথা বলছি না, তা সত্যিকার অর্থেই বিশ্বাস করি।’
মেসির সেরাটা দেওয়ার সময়কে কিভাবে দেখেন জানতে চাইলে স্কালোনি বলেন, মেসি যন্ত্রের মতো কাজ করে। আর্জেন্টিনার কোচ বললেন, ‘লিও সব ম্যাচেই কমবেশি একই রকম দৌড়ায়। ফিটনেস কোচের সঙ্গে সে কঠোর পরিশ্রম করেছে। তার ফলে ফলও পাচ্ছে। এক বিষয় স্পষ্ট, সে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছে। আর যখন সে নিজের সেরাটা দেয় এবং বুঝতে পারে সুযোগ তৈরি করতে পারছে, তখন সে একটি যন্ত্রের মতো কাজ করে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন