প্রিন্ট এর তারিখঃ ২৯শে অক্টোবর, ২০২৬ইং; ০৩:০৪ এম || প্রকাশের তারিখঃ ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ইং; ০৭:৫৯ পি.এম
কলাপাড়ায় দুই যুবতীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার মতো গুরুতর অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় দুই যুবতী নারীর বিরুদ্ধে বাসর ঘর সাজিয়ে সমকামিতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামীন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায়, লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মাঝের পোল এলাকার সরকারী আবাসনের হানিফ মৃধার বসতবাড়িতে একই গ্রামের এক নারী বেশ কিছুদিন ধরে ভাড়া থাকেন। তার এক বোন আগে থেকেই ছেলেদের মতো চলাফেরা করতেন। চারদিন আগে তিনি ময়মনসিংহ থেকে এক নারীকে ওই বসতবাড়িতে নিয়ে আসেন এবং স্বামী-স্ত্রীর মতো ঘরের মধ্যে বাসর ঘর সাজিয়ে তারা রাত্রিযাপন করেন। বিষয়টি জানাজানি হলে ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার হাবিব তাদের পরিবারের সদস্যদের খবর দেন এবং ওই দুই নারীকে তার জিম্মায় রাখেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"