প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জের দৌলতপুরে ঔষধের অনিয়ম প্রতিরোধের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দৌলতপুর হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এই অভিযানটি ঔষধ প্রশাসন, জেলা কার্যালয়, মানিকগঞ্জের প্রসিকিউশনে অনুষ্ঠিত হয়।
এই অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির কারণে “ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩” এর ৪০ (খ) ও ৪০ (গ) ধারায় ৪টি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, জেলা কার্যালয়, মানিকগঞ্জের সুপারিনটেনডেন্ট অব ড্রাগস মো. ফয়সাল ফুয়াদ চৌধুরী।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস মন্তব্য করেন, “মেয়াদোত্তীর্ণ ঔষধ মানুষের জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে একই অপরাধ পুনরায় করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন