প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে বাগেরহাটে ৩১৫ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযানে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ সুপার জানিয়েছেন, বাগেরহাট সদর থানার পৌরসভার নাগেরবাজার এলাকা সহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও গোয়েন্দা শাখা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রাস্তায় ব্লকেড করে মাদক ব্যবসায়ী এবং অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বসতঘরে তল্লাশি পরিচালিত হয়।
এই অভিযানের সময় ৭ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩১৫ পিস ইয়াবা, ১৪০ পুরিয়া গাঁজা, যার মোট ওজন ২শ’ গ্রাম, ৪ লিটার চোরাই মদ এবং অপরাধকাজে ব্যবহৃত ৫৫টি ছুরি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নাগেরবাজারের বিষ্ণু রবি দাস (৩৫), পল্টু রবি দাস (৩৫), জয় রবি দাস (২৫), কৃষ্ণনগরের মো. রিফাত (২৪), সাবেকডাঙ্গার সিরাজ (২০), খেগরাঘাটের বিপ্লব মিস্ত্রী (৩৬), কচুয়া পট্টির নিমাই সাহা (৪০) এবং নাগেরবাজার পতিতালয় এলাকার পলি (৪৫)।
এদিকে, জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে বাগেরহাট সদর থানাধীন খান জাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন পুকুরপাড় থেকে ৯০ হাজার টাকার জাল নোটসহ আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা জাল নোটগুলো প্রতিটি ১ হাজার টাকার।
জাল টাকা সংক্রান্ত মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুরের নাজিরপুর থানার রুহিতলাবুনিয়ার মো. আকলাস ভুইয়া (৫৫), বুড়িখালীর আশিকুর রহমান মোল্লা (২৩) এবং একই এলাকার মো. শিবলু ফকির (২৪)।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ৩১৫ পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, ৪ লিটার চোলাই মদ, ৫৫টি ছুরি এবং ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন