প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দের দাবিতে আটটি দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় ক্যাম্পাসের বটতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই দাবি উত্থাপন করা হয়।
সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম, পাঁচ হলের শাখা সভাপতি এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সংগঠনটি জানায়, আবাসিক হল রাজনৈতিক দলের অবৈধ প্রভাব বিস্তারের জায়গা হতে পারে না এবং দলীয় লোকজনকে নিয়মবহির্ভূত আশ্রয় দেওয়ার সুযোগ নেই। হলের সিট পাওয়ার অধিকার একজন শিক্ষার্থীর বৈধ অধিকার, যা মেধা, বৈধতা, জ্যেষ্ঠতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নীতিমালার ভিত্তিতে নির্ধারণ হওয়া উচিত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সংগঠনটির প্রধান দাবিসমূহ হলো: বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের অপসারণ করা; রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ বা প্রশাসনিক প্রভাবে সিট বরাদ্দ বন্ধ করা; মেধা, জ্যেষ্ঠতা ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে নিয়মিত সিট বরাদ্দ দেওয়া; ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা এবং হলের নিরাপত্তা নিশ্চিত করা; সিট বাণিজ্যের সুযোগ বন্ধে প্রতিটি হলের সিট বণ্টনের তালিকা জনসমক্ষে প্রকাশ করা।
এছাড়া, হলগুলোতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা এবং রাজনৈতিক অপচর্চা মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও নিরপেক্ষ ব্যবস্থা নিতে হবে। হলের ডাইনিংগুলোতে সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, "আমরা সংঘাত চাই না, ন্যায়সংগত সমাধান চাই। আমরা সিট দখলদারিত্ব বা দলীয় প্রভাব চাই না, মেধা ও বৈধতার ভিত্তিতে আবাসিক ব্যবস্থা চাই। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর ন্যায্য অধিকার বাস্তবায়ন চাই।" তিনি আরও বলেন, "প্রশাসন যদি এসব দাবি বাস্তবায়নে দৃশ্যমান ও নিরপেক্ষ পদক্ষেপ না নেয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের আয়োজন করবো।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন