প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের ফরিদগঞ্জে লাইসেন্স ছাড়া বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এবং মিথ্যা তথ্য প্রদান করার অভিযোগে মোহাম্মদীয়া বেকারী নামক প্রতিষ্ঠানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস শাহাদাত ফাহিম।
অভিযান চলাকালে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী আমিনুল ইসলাম শাকিল বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চাঁদপুর জেলা প্রশাসন এবং বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ফরিদগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় সড়কের মোহাম্মদীয়া বেকারিতে বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ ছাড়া বিস্কুট, কেক, ব্রেড পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার এবং তৎসংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) এস.এম. শাকিল ইউসুফ এবং পরিদর্শক (মেট্রোলজি) শামস তাবরেজ উপস্থিত ছিলেন। এই কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন