প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাছুদুর রহমান আসলামকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে মাদক, চাঁদাবাজি, তেল সিন্ডিকেট এবং বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করায় তিনি নানা ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন।
জানা গেছে, কিছুদিন আগে বরিশাল নগরীর পরেশ সাগর স্কুল মাঠে অনুষ্ঠিত মেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি উচ্চ আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত নাক কাটা রুবেল, গাঁজা রফিক এবং চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠি এলাকার সাবেক সদস্য কালাম মেম্বার ও তাঁর ভাতিজা ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
এখানেই শেষ নয়, বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার কয়েকটি হোটেলে কথিত অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করা হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে অপরাধভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে আলোচনায় আসেন সাংবাদিক মাছুদুর রহমান আসলাম।
গত ৩ আগস্ট ১৩ নম্বর ওয়ার্ডের রিফিউজি কলোনি এলাকার আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত গাঁজা রফিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। একই সঙ্গে মাছুদুর রহমান আসলামের দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা দ্রুত বিচার আইনের আওতায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন বলে জানা গেছে।
এ ঘটনার পর গাঁজা রফিকের স্ত্রী তনু বেগম মুঠোফোনে মাছুদুর রহমান আসলামকে গালিগালাজ করেন এবং অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে মাছুদুর রহমান আসলাম বলেন, ‘আমার ধারণা, বিভিন্ন পক্ষ একত্রিত হয়ে যেকোনো সময় বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারে। আবার কোনো তৃতীয় পক্ষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অন্য কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার কৌশলও নিতে পারে।’
এদিকে তালাশ বিডির সম্পাদক রেদওয়ান রনি বলেন, ‘মাছুদুর রহমান আসলাম একজন সাহসী সংবাদকর্মী। তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেছেন। বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি অনেকের বিরাগভাজন হয়েছেন। তারপরও তিনি সততা ও সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে যাবেন বলে আমি বিশ্বাস করি।’
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
বর্তমানে এ ঘটনায় বরিশালের সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সংবাদকর্মীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন