প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিটন কুমার দাস উইকেটরক্ষক হিসেবে একের পর এক রেকর্ড তৈরি করে চলেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে আবুধাবি টেস্টে খালেদ মাসুদের এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড তিনি ভেঙেছিলেন। এবার তিনি মুশফিকুর রহিমের রেকর্ডটি ভাঙলেন। টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের তালিকায় বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে লিটন এখন সবার উপরে অবস্থান করছেন।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেট হারিয়েছে। এর মধ্যে ৬ ব্যাটারই লিটনের গ্লাভসে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এইডেন মার্করাম, জুবায়ের হামজা, ম্যাথিউ ব্রিজ, উইয়ান মুল্ডার ও মার্কো ইয়ানসেন, সাইমন হার্মার সাজঘরে ফিরেছেন লিটনের হাতে ধরা পড়ে। ফলে, লিটনের ডিসমিসালের সংখ্যা এখন ছয়ে পৌঁছেছে।
এর আগে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল পাঁচটি। ২০১০ সালে ভারতের বিপক্ষে মিরপুরে এবং ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোয় এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম।
আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে লিটন ৯টি ডিসমিসাল করে আরও একটি বড় কীর্তি স্থাপন করেছেন। এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে তিনি খালেদ মাসুদ পাইলটকে ছাড়িয়ে যান। ২০০২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুই ইনিংসে মিলিয়ে সাতটি ডিসমিসাল করেছিলেন পাইলট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন