প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের প্রতিনিধি দল জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হেলথ সামিটে (ডব্লিউএইচএস) ২০২৬-এ আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে। বৈঠকে আলোচনা হয়েছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবিত ঋণের আওতায় বাংলাদেশে ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ চালুর বিষয়ে।
এই তথ্য শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বার্লিনের চ্যারিটে ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বৈঠকে স্বাস্থ্য খাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে প্রসূতি মৃত্যুহার হ্রাস এবং ইউনিয়ন পর্যায়ে সার্বক্ষণিক (২৪/৭) জরুরি প্রসূতি সেবা পৌঁছানোর জন্য আধুনিক ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি উল্লেখযোগ্য। নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও উঠে আসে। জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং ডিজিটাল পেশেন্ট ট্র্যাকিং ব্যবস্থা চালু করার বিষয়েও আলোচনা হয়।
এই স্বাস্থ্য খাতের যুগান্তকারী উদ্যোগে প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা প্রদান করছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), বার্লিনের চ্যারিটে বিশ্ববিদ্যালয় এবং বার্লিন ইনস্টিটিউট অব হেলথ (বিআইএইচ)।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৈঠকে বলেন, "বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নারী ও মেয়েদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে এই আন্তর্জাতিক অংশীদারত্ব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন