প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিরোধের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, মাদক ও জুয়ার বিস্তার শুধুমাত্র ব্যক্তিগত জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটি একটি পরিবার এবং পুরো সমাজের জন্যও হুমকিস্বরূপ। একইভাবে, বাল্যবিবাহ ও নারী নির্যাতন সামাজিক অস্থিরতা বৃদ্ধি করে। এ ধরনের সমস্যাগুলো নির্মূল করতে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণেরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন অরণখোলা ইউনিয়নের প্রশাসক শারমিন সুলতানা সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা এবং আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল।
সভায় বক্তারা আরও বলেন, সামাজিক ব্যাধি প্রতিরোধের জন্য প্রথমে জনসচেতনতা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তাদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের দায়িত্বশীল নাগরিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা অরণখোলা ইউনিয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ সকল ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন