প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশি কড়ি কাইট্টা, যা পরে জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে, সাংবাদিক আমিনুল ইসলাম রাজুর কন্যা আয়েশা সিদ্দিকা রিশা তাদের বাড়ির পথে এটি দেখতে পান এবং উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
পরে সাংবাদিক রাজু বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শেরপুরের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইন-এর নির্বাহী পরিচালক ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিকে খবর দেন। তারা ঘটনাস্থলে এসে দেশি কড়ি কাইট্টাটিকে জলাশয়ে অবমুক্ত করেন।
শেরপুরের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন জানান, উদ্ধার হওয়া দেশি কড়ি কাইট্টার ইংরেজি নাম ইন্ডিয়ান রুফড টার্টল। এটি বাটাগুর নামেও পরিচিত। তারা জলচর এবং কখনও কখনও ভাসমান গাছের গুঁড়ির উপর রোদ পোহায়। এরা দিবাচর এবং ধীরগতিসম্পন্ন। এরা সর্বভুক; জলজ উদ্ভিদ যেমন- কচুরিপানা, আগাছা এবং প্রাণী, যেমন- কাঁকড়া, শামুক ইত্যাদি খায়। এদের আবাসস্থল হলো প্রচুর গাছ গাছড়াপূর্ণ স্থির বা ধীরে প্রবহমান পানির জলাভূমি। আগে সচরাচর দৃশ্যমান হলেও বর্তমানে এদের সংখ্যা অনেকটাই কমে গেছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন