প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মুজাফফরাবাদের নিকটবর্তী উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে গেছে।
বার্তা সংস্থা ডন জানাচ্ছে, রাশিয়ায় নির্মিত এমআই-১৭ পরিবহন হেলিকপ্টারে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং কারিগরি ত্রটির কারণে এটি ঘটেছে। আইএসপিআর জানাচ্ছে, হেলিকপ্টারে থাকা সবাই নিহত হয়েছেন।
একটি বিবৃতিতে সংস্থাটি জানায়, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার ও পুনরুদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে, হেলিকপ্টারে যারা ছিলেন তাদের মধ্যে কোনো ব্যক্তিকে জীবিত অবস্থায় পাওয়া যায়নি।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। আইএসপিআর জানিয়েছে, তদন্তের মাধ্যমে কারিগরি ত্রুটির সঠিক কারণ অনুসন্ধান করা হবে।
পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ সেনাবাহিনীর সকল স্তরের সদস্যরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে, ২০২৫ সালের আগস্টে খাইবার পাখতুনখোয়ার মোহমান্দ জেলায় খারাপ আবহাওয়ার জন্য একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যেখানে দুই পাইলট ও তিন ক্রু সদস্য প্রাণ হারান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন